শ্রীলঙ্কায় বিদ্যুতের দাম ২৬৪ শতাংশ বৃদ্ধি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৬ এএম, ১০ আগস্ট ২০২২ বুধবার
ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কার একমাত্র রাষ্ট্র-চালিত বিদ্যুৎ সংস্থা সর্বনিম্ন গ্রাহকদের জন্য বিল ২৬৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে বেশি মাত্রায় বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য দাম বাড়ানো হচ্ছে তুলনামূলক কম।
মঙ্গলবার (৯ আগস্ট) এ সিদ্ধান্তের কথা জানায় সিলন ইলেক্ট্রিসিটি বোর্ড (সিইবি)।
লোকসানে থাকা সিলন ইলেকট্রিসিটি বোর্ড (সিইবি) জানায়, বুধবার থেকে বিদ্যুতের উচ্চহারে মূল্যবৃদ্ধির অনুমতি দিয়েছে নিয়ন্ত্রকরা। তবে ৯ বছরের মধ্যে প্রথমবার দেশটিতে বিদ্যুতের দাম বাড়ল। সংস্থাটির ৬১৬ মিলিয়ন ডলারের লোকসান পুষিয়ে নিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্মকর্তারা জানান, সিইবি বিদ্যুতের দাম ৮০০ শতাংশের বেশি বাড়ানোর দাবি জানিয়েছিল। কিন্তু নিয়ন্ত্রকরা এটি সর্বোচ্চ ২৬৪ শতাংশ বাড়ানোর অনুমতি দেন।
কর্মকর্তাদের তথ্যমতে, ব্যবহারকারীদের দুই-তৃতীয়াংশ মাসে ৯০ কিলোওয়াটের কম ব্যবহার করে ৭৮ লাখ পরিবারের জন্য সবচেয়ে বেশি দাম বেড়েছে। তবে বেশি বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বেড়েছে প্রায় ৮০ শতাংশ।
ছোট ভোক্তাদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম দিতে হতো ২ দশমিক ৫০ শ্রীলঙ্কান রুপি। দাম বাড়ায় তাদেরকে ইউনিটপ্রতি দিতে হবে ৮ রুপি। বড় ভোক্তাদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম দিতে হতো ৪৫ রুপি। কিন্তু দাম বাড়ায় তাদের ইউনিটপ্রতি দিতে হবে ৭৫ রুপি।
খাদ্য, জ্বালানি এবং ওষুধের মতো সবচেয়ে প্রয়োজনীয় পণ্য আমদানি করার জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে যাওয়ায় শ্রীলঙ্কা বর্তমানে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে।
সিইবি বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত তেল কিনতে না পারায় দেশটিতে দীর্ঘসময় ধরে ব্ল্যাকআউট হচ্ছে। এছাড়া শ্রীলঙ্কায় উচ্চ মুদ্রাস্ফীতি বিরাজমান।
শ্রীলঙ্কা ৫১ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করতে অক্ষম হওয়ায় সরকার এপ্রিলে দেশটিকে খেলাপি ঘোষণা করেছে এবং বেলআউটের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে আলোচনা করছে।
সূত্র : এএফপি, এনডিটিভি
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও











